ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রয়োদশ জাতীয় সংসদ ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শামা ওবায়েদ

জাতীয় | ফরিদপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। জাতীয় সংসদ আবারও দেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে।


শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ভোটারদের হাতের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছেন, যা বিএনপির জনকল্যাণমুখী রাজনীতির একটি স্পষ্ট উদাহরণ।


তিনি আরও বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে সংসদ আবারও কার্যকর হয়েছে। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯