ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২২২৯ মামলা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৪ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন

banglahour

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ সহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ২২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯ টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৩৭ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৬ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ৯ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১৫০ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩ টি বাস, ১১ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৯ টি বাস, ১৫ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৮৩ টি সিএনজি ও ৩১৩ টি মোটরসাইকেলসহ মোট ৭৫৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬২৭ টি গাড়ি ডাম্পিং ও ৩২৬ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯