ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদগাঁওয়ের নূরুল আমিন হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

banglahour

কক্সবাজার জেলার ঈদগাঁও থানার চাঞ্চল্যকর নূরুল আমিন হত্যা মামলার পলাতক প্রধান আসামি জয়নাল আবেদীনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ আভিযানে তাদের চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


র‍্যাব জানায়, নিহত নূরুল আমিন কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ঈদগাঁও (বাহারছড়া) এলাকার বাসিন্দা। কিছুদিন আগে প্রতিবেশী জয়নাল আবেদীনের সঙ্গে পূর্ব বিরোধের জেরে তিনি কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা আপোষ-মীমাংসা ও প্রত্যাহারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে জয়নাল আবেদীন ও নূরুল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।


পরদিন ২২ জানুয়ারি ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া রাস্তার ওপর জয়নাল আবেদীন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র, দা, কিরিচ ও লাঠি দিয়ে নূরুল আমিনের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিনের মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ঈদগাঁও থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-০২, তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৬; ধারা-১৪৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪, পেনাল কোড ১৮৬০।


র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে মামলার ২ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি জয়নাল আবেদীন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত ১৩ মার্চ বিকেল ৪টা ৪০ মিনিটে হাটহাজারী থানাধীন অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন (৪৫), পিতা- নুরুল আজিমকে গ্রেফতার করা হয়।


পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি মো. রায়হান (২২), পিতা- জয়নাল আবেদীন এবং ৬ নম্বর এজাহারভুক্ত আসামি রেহেনা বেগম (৪৫), স্বামী- জয়নাল আবেদীন, সর্বসাং- ঈদগাঁও (বাহারছড়া), থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম