ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছাত্ররাজনীতি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: মীর হেলাল

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৪ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৩:৪১ অপরাহ্ন

banglahour

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলা অপরিহার্য। এজন্য ছাত্ররাজনীতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার ছাত্ররাজনীতিতে সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন সৃষ্টি করেছিল; এটি ভেঙে ছাত্রদলকে সুষ্ঠু রাজনীতির মূল চালিকা শক্তি হতে হবে।


প্রতিমন্ত্রী আরও জানান, জনবান্ধব বিএনপি সরকার ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খনন এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে।


ইফতারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর গণি এমইএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯