ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ১০:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২২ অপরাহ্ন

banglahour

মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, বিশিষ্ট কণ্ঠশিল্পী রবি চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা ওমর সানী, কণ্ঠশিল্পী তাবিজ ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক গাজী সালাউদ্দিন তানভীর, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ নওশেদ জামিল, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত মঞ্জু, এনসিপির ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী ফখরুল ইসলাম, মতিঝিল থানা আহ্বায়ক কাজী সোহেল এবং অ্যাডভোকেট মিঠুন সাহা।


এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আনিসুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাহাদী হাসান মল্লিক।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম