পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
সোমবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এবছর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। সাড়ে ৩ হাজার নারীসহ একসঙ্গে ৩৫ হাজার মুসল্লীর জন্য মাঠকে প্রস্তুত করা হচ্ছে। নামাজ আদায় করতে আসা মুসল্লীদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রশাসক জানান, যদি বৈরী আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত সম্ভব না হয়, তাহলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করতে এ ঈদগাহকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
