ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুরে ডিএমপির অভিযান; ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের সাজা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৬ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:১৪ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (১৬ মার্চ) ডিএমপির উদ্যোগে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।


অপরদিকে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচারে একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের কারাদণ্ড এবং ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ছয়জনকে অব্যাহতি প্রদান করা হয়।


এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আটটি সিআর মামলা দায়ের করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


ডিএমপি জানিয়েছে, রাজধানীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ডিএমপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম