ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদের আগে মাল্টিমিডিয়াসহ সকল সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান এমআরএ’র

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৮:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৪ অপরাহ্ন

banglahour

দৈনিক জনকণ্ঠের মাল্টিমিডিয়াসহ অন্যান্য সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ নয় মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধে মালিকপক্ষের চরম গড়িমসি, প্রতারণা ও দায়সারা মনোভাব লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের খবর ও ডেইলি সানের অন্তত ৫০ জন সাংবাদিক বেতন ও বোনাস থেকে বঞ্চিত রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।


একটি গণমাধ্যম প্রতিষ্ঠান—যেখানে সত্য, ন্যায় ও মানুষের অধিকার নিয়ে প্রতিদিন কথা বলা হয়—সেই প্রতিষ্ঠানের সাংবাদিক-কর্মচারীদের যদি পবিত্র ঈদুল ফিতরের আগমুহূর্তে মাসের পর মাস বেতন থেকে বঞ্চিত রাখা হয়, তবে তা শুধু অব্যবস্থাপনা নয়; এটি সুস্পষ্ট শোষণ, নির্লজ্জ অনাচার এবং নৈতিক দেউলিয়াত্বের নগ্ন উদাহরণ।


এমআরএ স্পষ্টভাবে জানায়—সাংবাদিকদের ঘাম ঝরানো শ্রমের মূল্য নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। বারবার সময় দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা মানে ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণা করা। এই দায় কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। অবিলম্বে সাংবাদিকদের সকল বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় আন্দোলনরত সাংবাদিকদের ঘেরাও কর্মসূচিসহ যেকোনো কঠোর আন্দোলনের নৈতিক দায়ভার সম্পূর্ণভাবে মালিকপক্ষকেই বহন করতে হবে।


বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক সমাজকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। দেশের গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ হলে অন্যায় ও শোষণের প্রতিটি দেয়াল ভেঙে ফেলতে সক্ষম। প্রয়োজনে বৃহত্তর সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম