আজ সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও বাংলাদেশ সচিবালয়ে অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সভাপতিত্বে ‘ফার্মার্স কার্ড’ চালুর লক্ষ্যে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মার্স কার্ড চালুর প্রস্তুতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুবিধা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী কৃষকদের সহায়তা ও সেবাকে আরও সহজ ও কার্যকর করতে দ্রুত এই কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ফার্মার্স কার্ড চালু হলে কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন, যা কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
