ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদযাত্রা নির্বিঘ্ন, অতিরিক্ত ভাড়া বা জ্বালানি সংকট নেই: সেতুমন্ত্রী

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৬ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ২:৩১ অপরাহ্ন

banglahour

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সড়কপথে যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি এবং বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে।


মন্ত্রী জানান, রাজধানীর গাবতলীসহ গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে ভাড়া বেশি নেওয়ার কোনো তথ্য নেই। যাত্রীরা কোনো ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।


তিনি আরও বলেন, এবারে যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে। তবুও কোথাও যানজটের সৃষ্টি হয়নি এবং সব রুটেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।


জ্বালানি সরবরাহ নিয়েও আশ্বস্ত করে মন্ত্রী বলেন, দেশে গণপরিবহনের জন্য জ্বালানির কোনো সংকট নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি। তবে কোথাও জ্বালানি না পাওয়া গেলে সংশ্লিষ্ট হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
অবৈধ বাস কাউন্টার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেতুমন্ত্রী।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম