ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদযাত্রায় ভিড়, ভোগান্তির অভিযোগ; ঈদের পর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour

ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দ্বিতীয় দিনে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সড়কপথে যাত্রীরা উৎসবের আনন্দ নিয়ে বাড়ির পথে রওনা হলেও, এর মধ্যেই কিছু ভোগান্তি ও অভিযোগের কথাও উঠে এসেছে।


যাত্রীদের চোখেমুখে ঈদের আনন্দ স্পষ্ট থাকলেও, অনেকেই শেষ মুহূর্তে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারাকেই সবচেয়ে বড় স্বস্তি হিসেবে দেখছেন। তবে অভিযোগ রয়েছে—মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে এবং কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে।


অন্যদিকে, বাস কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, জ্বালানি সংকটের কারণে পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, যা যাত্রা ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে।


এদিকে বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন এবং গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে ঈদকে কেন্দ্র করে যারা পরিবহনে বিশৃঙ্খলা ও অনিয়মের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঈদের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


পরিবহন সংশ্লিষ্টদের মতে, রাজধানীর আশপাশের গার্মেন্টস শ্রমিকরা বাড়ির পথে রওনা দিলে সন্ধ্যার পর সড়কপথে যাত্রীচাপ আরও বাড়তে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম