ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া নিয়ে অভিযোগ

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

banglahour

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে রাজধানীবাসী। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষের যাতায়াত নির্ভর সড়কপথে।
ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপ থাকলেও বাড়তি ভাড়াসহ বিভিন্ন অভিযোগ করছেন যাত্রীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিআরটিএ নির্ধারিত ভাড়াই নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঈদের আর মাত্র দুদিন বাকি। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ।
যাত্রী উন্নয়ন সংস্থার তথ্যমতে, দেশের প্রায় ২০ মিলিয়ন মানুষ সড়কপথে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে।
শত বাধা পেরিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতেই যেন এই ছুটে চলা।

তবে বাড়তি ভাড়া, শিডিউল বিপর্যয়সহ নানা কারণে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ যাত্রীদের।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করছে সংশ্লিষ্ট বাস কাউন্টারগুলো। তাদের দাবি, বিআরটিএ নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।

সব ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের কাছে ফিরতে পারবে—এমন প্রত্যাশাই এখন ঘরমুখো নগরবাসীর।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম