ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬: আজকের ম্যাচ সূচি ও আপডেট

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬” গত ১২ এপ্রিল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পুলিশ হেডকোয়ার্টার্স) ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। তিনি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাক সরকার স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং দলগত চেতনা জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।


উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত Duckworth-Lewis-Stern (DLS) পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।
আজকের ম্যাচ সূচি (১৫ এপ্রিল ২০২৬):
চলমান চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আজ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে—


প্রথম ম্যাচ:
সময়: সকাল ৮:৩০ মিনিট
খুলনা রেঞ্জ বনাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)


দ্বিতীয় ম্যাচ:
সময়: দুপুর ১:০০ টা
এপিবিএন বনাম সিলেট রেঞ্জ
উভয় ম্যাচই বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। দলগুলো প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে সেরা পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্যে মাঠে নামবে।


বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আশা করছে, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

আজ ১৫/৪/২০২৬ইং আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হচ্ছে।


দিনের প্রথম খেলায় পুলিশ স্টাফ কলেজ মাঠে নৌ পুলিশ টচে জিতে রাজশাহী রেঞ্জ-কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। রাজশাহী রেঞ্জ ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে নৌ পুলিশ ৬ উইকেট হারিয়ে ২০ ওভার  শেষে ১২৬ রান করে।
উক্ত খেলায় রাজশাহী রেঞ্জ ৫ উইকেটে জয়লাভ করে ।

দিনের অপর খেলায় পি ও এম মাঠে খুলনা রেঞ্জ টচে জিতে ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান করে। জবাবে জিএমপি দুই উইকেট হারিয়ে ১১ ওভার শেষে ১২৫ রান করে।

অপর খেলায় পুলিশ স্টাফ কলেজ মাঠে ডিএমপি টসে জিতে সিএমপির বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নে।

দিনের অপর খেলায় পি ও এম মাঠে এপিবিএন সিলেট রেঞ্জের মোকাবেলা করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯