ঢাকা: ইসি মনে করে বিএনপির মতো নিবন্ধিত প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক না হোক অনানুষ্ঠানিক মতবিনিময় হতেই পারে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য বিএনপিকে অনানুষ্ঠানিক মতবিনিময় এবং আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যা বর্তমান নির্বাচন কমিশনের আন্তরিকতা ও সদিচ্ছারই বহিঃপ্রকাশ।
আজ শনিবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিবৃতি দিয়ে বিএনপিকে আমন্ত্রণের কারণ জানান তিনি।
উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনকে কার্যত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। কয়েকবার দলটিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েও ইতিবাচক সাড়া মেলেনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
