ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ দিন আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ১০:২১ অপরাহ্ন

banglahour

আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। 


সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রুত শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এসময় তিনি নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং উভয় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে এ দেশে শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 

এছাড়া আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়। বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, এম এ কামাল বিল্লাহ এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লালিটা সিলওয়ালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯