ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:২৩ অপরাহ্ন

banglahour

নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।


মন্ত্রী বলেন, প্রথাগত উন্নয়ন সহায়তার গণ্ডি পেরিয়ে এখন কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক সহযোগিতা বৃদ্ধির সময় এসেছে। তিনি উল্লেখ করেন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং টেকসই মূল্য শৃঙ্খল গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এসব খাতে নেদারল্যান্ডসের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। তিনি আরও জানান, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং ডাচ বিনিয়োগকারীরা এগিয়ে এলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।


রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট খাতে ডাচ প্রতিষ্ঠানগুলোর আগ্রহ ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯