ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগরে গরুবহনকারী স্যালোমেশিন চালিত অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১ আহত ২

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪৭ মিনিট আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ১১:৪৪ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগরে গরুবাহনকারী স্যালোমেশিন চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত  ও ২ জন আহত হয়েছে। দূর্ঘটনায় মারা গেছে আরো ২টি গরু।
সোমবার (১৯ অক্টোবর) ভোর রাত ৪ টার দিকে দূর্ঘটনাটি ঘটে।


নিহত হেলাল (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলো,অবৈধ যানবাহনের চালক তারাচাঁদ ও শিপন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর গ্রামের হেলাল উদ্দিন গরু ব্যবসা করে আসছিলেন।  রবিবার(১৮ অক্টোবর) বিকালে তিনি মঠবাড়ীয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এসে পৌঁছুলে যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারালে সেটাসহ তারা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যাপারী হেলাল মারা যান। প্রচন্ড শব্দ পেয়ে আশাপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে। 


চালক তারাচাঁদ বলেন, ১১টি গরু নিয়ে তারা ৩ জন  রবিবার(১৮ অক্টোবর) বিকালে মঠবাড়ীয়া থেকে রওনা হয়। ভোর রাতের হঠাৎ চোখে ঘুম আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। 


নিহতের সঙ্গে থাকা নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, ১টি মোবাইল ফোন সেট ও গরুর বৈধ চালান উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে  হস্তান্তর করা হবে। 
                            

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম