ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

​মোংলায় নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার, উদ্ধার অভিযান ছাড়াই মিলল জালে

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৮:১৩ অপরাহ্ন

banglahour


বাগেরহাটের মোংলার সিন্দুরতলা এলাকায় বঙ্গোপসাগরের দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৌসুমি জেলে মেহেদীর (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মোংলার চিলা বাজার এলাকায় স্থানীয় জেলেদের বেড়জালে তার লাশ আটকে যায়।

​নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।


​স্থানীয় মৎস্য ব্যবসায়ী মামুন শেখ ও ফোরকান শেখ জানান, বিকেলে চিলা বাজার সংলগ্ন নদীতে জেলেরা জাল ফেললে লাশটি ভেসে উঠে জালে আটকে পড়ে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

চিলা ইউনিয়ন-বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি আজাদুল ইসলাম,স্থানীয়রা লাশটি উদ্ধারের জন্য চেষ্টা চালায়।  এমন সময় জেলেদের জালে আটকে গেলে গেলে লাশটি পাওয়া যায়।  

​চাঁদপাই নৌ থানা পুলিশের  ওসি মোঃ মোক্তারুজ্জামান জানান, "খবর পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

​এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দুবলার চরে শুঁটকি পল্লীর উদ্দেশ্যে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় নদীর তীরে ট্রলার নোঙর করা অবস্থায় দাঁত ব্রাশ করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন মেহেদী। দিনভর মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।
​তবে শুক্রবার বিকেলে জেলের জালে লাশ উদ্ধারের বিষয়ের আপডেট তাদের জানা নেই বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম