ফাইল ফটো।
ঢাকা: আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। সেই পরিকল্পনাও আমরা নিয়েছি ২০৪১ সালের মধ্যে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রোববার (২৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, জনগণই শক্তি, জনগণই ক্ষমতার উৎস। আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। সেই বিশ্বাস নিয়েই আমার পথচলা। নুষ্ঠানে বঙ্গবন্ধু জুলিও-কুরি শান্তি পদক গ্রহণের একটি ভিডিও ডক্যুমেন্টরি প্রদর্শন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
