ফাইল ফটো।
দীর্ঘ ১৩ ঘন্টা বন্ধ থাকার পর আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) রাত ৩টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
উল্লেখ্য, আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতের ঝাড়খন্ড থেকে আসা আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ ছিল। এতে বুধবার বিকেলের দিকে লোডশেডিং অনেক বেড়ে যায়।
আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এতদিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
