ঢাকা: আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গিয়েছেন এবং খুলনায় গিয়েছেন যুগ্ম সচিব মনিরুজ্জামান। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম, তা হলো- খুব সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে। কোনো ধরনের অসহযোগিতা কারো কাছ থেকে পাইনি।
সোমবার (১২ জুন) সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
