ঢাকা: আসন্ন ঈদযাত্রায় যেন নৌ-দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নৌ-পুলিশ কাজ করছে উল্লেখ করে নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা আষাঢ় মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাসে ঝড়-বৃষ্টি বেশি হয় তাৈই ঈদযাত্রা থেকে শুরু করে নৌপথে কোরবানির পশু নিয়ে আসতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে তিনি।
বৃহস্পতিবার (১৫ জুন) গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌ-পুলিশ কনফারেন্স রুম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো: শফিকুল ইসলাম।
তিনি বলেন, গত বারের ঈদে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। এবারও সমন্বিতভাবে কাজ করব, যাতে কোনো ধরনের নৌ-দুর্ঘটনা না ঘটে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
