ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলতে চায়, যেকোনো আত্মমর্যাদাশীল দেশের মত দেশে এবং বিদেশে নিজস্ব কর্মপন্থা নির্ধারণে সার্বভৌমত্ব ও স্বাধীনতার মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ।
মন্ত্রণালয় বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’- এই নীতির ভিত্তিতে স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি অনুসরণ করার জন্য বাংলাদেশের সার্বভৌম অধিকারের প্রতি সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সম্মান আশা করে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলেছে, মুখপাত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনগণের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার দিচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
