ঢাকা: সড়ক ও সেতুন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত। আগামী অক্টোবর মাসেই মতিঝিল পর্যন্ত চালু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন।
ওবায়দুল কাদের বলেন, জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে। জাতীর সম্পদ রক্ষা করতে সকলকেই দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
প্রটোকলের গাড়ীতে হুটার বন্ধ করতে হবে। যেখানে সেখানে হর্ণ বাজানো কিংবা ময়লা আবর্জনা ফেলা যাবে না। প্রয়োজনে বিআরটি কে আইন তৈরির আহবান জানান। নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা ফেলা এবং ধুমপান করা যাবেনা।
পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধ করতে হবে এর জন্য সব রকমের সহায়তা দেবে সরকার। ২০৩০ এর মধ্যে ৬টা লাইন চালু হবে যার ৩ টি করছে জাপান। পাতাল রেলের ও গ্রাউন্ড ব্রেকিং শেষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
