ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে সক্ষম হবে- রাষ্ট্রপতি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ জুন ২০২৩, সোমবার, ২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

সোমবার (১৮জুন) দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল এর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে সিইসি নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

তিনি বলেন, ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ চূড়ান্ত হয়েছে এবং ভোট কেন্দ্র চূড়ান্ত করনের কাজ চলছে। প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ । 

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতি আশা করেন নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে সক্ষম হবে। নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশন সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম