ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ জুন ২০২৩, বুধবার, ৪:২৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: 'এই শহরের অনেক খাল দখল হয়ে গেছে। অনেক মাঠ দখল হয়ে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। আমি খালগুলো সরেজমিনে পরিদর্শন করেছি। ৪০ বছর আগে রুপনগর খাল দিয়ে নৌকায় চড়ে তুরাগে যাওয়া যেতো। বাংলাদেশ সেনাবাহিনী খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানোর কাজ করছে। জনগণকে সঙ্গে নিয়ে খাল অবৈধ দখলমুক্ত করে রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হবে। প্রকৌশলীরা এটি নিয়ে কাজ করছে। এজন্য ১১টি ব্রিজ নির্মাণ করা হবে।'

বুধবার (২১ জুন) দুপুরে মিরপুর সেকশন ১৩ ও ১৪ এলাকায় নর্দমা ও ফুটপাতসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, 'ইতিমধ্যে মিরপুর ১৩ নং সেকশনের অধিকাংশ রাস্তার উন্নয়ন কাজ হয়েছে। এই রাস্তাটি বাকি ছিল। এটি নির্মাণের জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুতই মিরপুরবাসীর জন্য রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।।

উল্লেখ্য, ‘প্রকল্পের আওতায় ৪নং ওয়ার্ডস্থিত মিরপুর সেকশন-১৩, ব্লক-সি এবং টিনশেড কলোনী এলাকায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৪.১৪ কি.মি. রাস্তা, ৮.০৬ কি.মি. নর্দমা, ৩.৯১ কি.মি. ফুটপাত নির্মাণ করা হবে।’ বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং পাশ্ববর্তী শহীদ মিনার মাঠে বৃক্ষরোপণ করেন।

এরপর ডিএনসিসি মেয়র রাস্তাটি পরিদর্শন করেন। এসময় মেয়রের উপস্থিতিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত রাস্তা দখলে করে  অবৈধভাবে গড়ে তোলা অন্তত ১০টি ভবনের অংশ উচ্ছেদ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল মোস্তফা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হুমায়ুন রশীদ (জনি), ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহির উদ্দিন ও সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা প্রমুখ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম