ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় প্রান্তিক খামারিদের অন্তর্ভুক্ত করবে স্মার্ট ফারমার্স কার্ড

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ জুন ২০২৩, বুধবার, ৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: স্মার্ট ফারমার্স কার্ড দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রান্তিক খামারিদের স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অন্তর্ভুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

বুধবার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে খামারিদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে স্মার্ট ফারমার্স কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। ব্র্যাক ব্যাংক ও ভিসার যৌথ উদ্যোগে খামারিদের এ স্মার্ট ফারমার্স কার্ড তথা ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এবং বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। 

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। ডিজিটালাইজড ব্যবস্থায় আমরা অনেক উপকৃত হয়েছি। করোনাকালে মাঠ পর্যায়ের যোগাযোগসহ সরকারি সব কার্যক্রম ডিজিটালাইজড ব্যবস্থায় করা হয়েছে। 

এ পদ্ধতি এখন দেশের গ্রাম-গঞ্জে ও একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ডিজিটালাইজড ব্যবস্থাকে আরও আধুনিক করা সরকারের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশে আমাদের সব কাজ হবে স্মার্ট। এর অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে খামারিদের স্মার্ট ফারমার্স কার্ড প্রদানের উদ্যোগ খুবই প্রশংসনীয়। 

সম্মিলিতভাবে কৃষি খাতে, কৃষক ও খামারিদের সহযোগিতার হাত সম্প্রসারণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট ফারমার্স কার্ড এরই উদাহরণ। আশা করি খামারিরা এর মাধ্যমে ঝামেলাহীন লেনদেন করতে পারবে। এটাই আধুনিকায়ন। তবে এ কার্ড যেন ক্ষুদ্র খামারিদের সহায়ক হয়, এটা লক্ষ্য রাখতে হবে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে খামারিরা যাতে সহজ শর্তে ঋণ পায়, এ ব্যাপারে আরও যত্নবান হতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯