ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সচল হয়েছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ জুন ২০২৩, রবিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা ২০ দিন পর আবার সচল হয়েছে। রোববার (২৫ জুন) ভোররাতে বিদ্যুৎকেন্দ্রটি থেকে পুনরায় উৎপাদন শুরু হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি। কয়লা খালাস করতে দুই দিন লেগে যায়। কয়লা খালাসের পরই উৎপাদনে ফিরে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি।

উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালাতে ১১ থেকে ১২ হাজার টন কয়লা লাগে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে এক হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯