ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি- আইনমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৫:২৮ অপরাহ্ন

banglahour

ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয় বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে  শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালিরা পারে।

মি. হক বলেন,  বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নসহ  জননেত্রী শেখ হাসিনার জীবন পরিকল্পনা  ও সংগ্রামকে সম্মান জানানো হবে এবং তাঁকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।

তাই আইনজীবীদেরকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,  "আসুন আমরা যারা আইনজীবী আছি, তারা আজকে শেখ হাসিনার শুভ জন্মদিন জানানোর সাথে সাথে বলি, আমরা জননেত্রী শেখ হাসিনার  সাথে সবসময় থাকবো এবং তাঁর ২০৪১ সালে যে উন্নত- স্মার্ট  বাংলাদেশ গড়ার স্বপ্ন , সেই  স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবো।"

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  নজিবুল্লাহ হিরু,  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি  মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত  অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ বক্তৃতা করেন ।

বক্তব্য  শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
 
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম