ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘পদ্মা সেতু’ বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৫ অক্টোবর ২০২৩, বুধবার, ৩:১৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী, মাদারীপুর জেলার ডাসার উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন-এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ১৭৪ ঢাকা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম সৈয়দ আবুল হোসেন তাঁর স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সালমান ফজলুর রহমান এমপি তাঁর শোকবার্তায় জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন নিবেদিতপ্রাণ সদস্য সৈয়দ আবুল হোসেন এঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত৷ মাদারীপুর-৩ আসনের চারবারের সাবেক সফল সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘পদ্মা সেতু’ বাস্তবায়নে তাঁর সাহসী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। 

তাছাড়াও দেশব্যাপী শিক্ষা বিস্তারে এবং মাদারীপুর জেলার আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নের জন্য মরহুম সৈয়দ আবুল হোসেন এর বিভিন্ন উদ্যোগ তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এক অপরিসীম ক্ষতি। উপদেষ্টা সালমান  ফজলুর রহমান এমপি মহান রাব্বুল আলামিনের এর নিকট মরহুমের পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দেয়ার জন্য দোয়া করেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯