ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বইমেলায় বিতর্কিত বই প্রকাশ হলে ব্যবস্থা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৪, বুধবার, ১:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: বই মেলাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেলার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই মেলায় আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন কোনো বিতর্কিত বই প্রকাশে ব্যবস্থা নেবে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি)  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান। বইমেলাকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, অমর একুশে বই মেলা বাঙালির বড় ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন। এ জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯