ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিয়ানমারের মর্টারশেলে বাংলাদেশী ২ জন নিহত

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৪:১২ অপরাহ্ন

banglahour

বান্দরবার: নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী এবং অন্যজন রোহিঙ্গা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তুমব্রু সীমান্তের জলপাইতলীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে বাদশা মিয়া নামে এক বাসিন্দার ঘরে একটি মর্টারশেল এসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম