ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আনু মুহাম্মদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর বিশেষ তদারকি

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৭ অপরাহ্ন

banglahour

রোববার (২১ এপ্রিল) চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের দুই পায়ের পাতা ও আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে স্থানান্তর করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি উনাকে সবকিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ যা করা যায় তা করার নির্দেশ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিকেল বোর্ড হবে; যা সিদ্ধান্ত হবে আমরা উনাকে জানাব।

তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আনু মুহাম্মদ যেন উনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার আমরা করব। আমরা কিছু পরীক্ষা করব দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব।

রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, আনু মুহাম্মদ দুই পায়ের পাতায় আঘাত পেয়েছেন। বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আঙুলগুলো রাখা যাবে কিনা তা বলা যাচ্ছে না। আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

আনু মুহাম্মদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।
 

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম