পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন,ফখরুল সম্পর্কে নানান কথা শোনা যায়, ভেতরের কথা। বিএনপি নেতাদের কারো সাথে কারো মিল নেই। বিএনপির ভিতরেই যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে অন্যকে বলে। বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। আজকে বিএনপি যে অবস্থায় আছে নিজেরাই নিজেদের জন্য ভাঙ্গন ও পতনের জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের কোন শত্রুর প্রয়োজন হবে না।
ওবায়দুল কাদের বলেন, সব মানুষই যদি ঐক্যবদ্ধ হবে তাহলে বিএনপি কেন নির্বাচনে এলো না? আজকে বেলা শেষ, বিএনপিরও বেলা শেষ। বিশাল এই সমাবেশে শ্রমিকদের কল্যাণে নেওয়া শেখ হাসিনার সরকারের পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার শ্রমিকদের জন্য নিবেদিতপ্রাণ। আজকে ধাপে ধাপে গার্মেন্ট শ্রমিকদের মূলবেতন ১২৫০০ টাকা সর্বনিম্ন হয়েছে। আর বিএনপি আমলে আদমজী জুট মিল বন্ধ করে দিয়েছে। এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। বিএনপির হাতে রক্তের দাগ। ১৫ আগস্ট, ৩ রা নভেম্বর, ২১ আগস্টের রক্তের দাগ। বাংলার শ্রমিক ও শ্রমিকদের রক্তের দাগ। এরা আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দিবে রক্তস্রোতে। এ সময় গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এ নিয়ে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আরব বসন্ত এখন আমেরিকায়। ৪০টি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। ক্যাম্পাস গুলো উত্তাল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কে লাঠিপেটা করে, আর বলে ইটস এ পার্ট অফ ডেমোক্রেসি। ইসরাইল ৩৪ হাজার ফিলিস্তিনি মানুষকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল। আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুসলমানদের প্যালেস্টাইনের হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। নারী-শিশু কেউ রেহাই পাচ্ছে না। মনে হয় হিটলারের চেয়ে জঘন্য এই নেতা নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ মনে হয় ওয়াশিংটনের হাতে নেই, নেতানিয়াহু মনে হয় সবকিছু। জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
