ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ৪:০৯ অপরাহ্ন

banglahour

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববারের মধ্যে পত্রপত্রিকায় যে তথ্য আসছে সেগুলো সঠিক কিনা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে রাত ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী জেগে থেকে মনিটরিং করেছেন বলেও জানান। সেই সঙ্গে তিনি প্রত্যেক জেলার সঙ্গে যোগাযোগ রেখে ব্যবস্থাপনা নিতে নির্দেশনা দিয়েছিলেন। এছাড়া দুর্গতদের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারেরও নির্দেশ দিয়েছেন। ঝড়ের কারণে ল্যান্ডফোনের ওপর গুরুত্ব দিতে হবে।  কেননা রেমালে ল্যান্ডফোনের গুরুত্ব সামনে এসেছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশ দেন তিনি। 

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস ছালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকতারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম