ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা ক্ষমতা চাই না নিরপেক্ষ নির্বাচন চাই - ফখরুল

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৫:১৩ অপরাহ্ন

banglahour

গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে আপনারা (সরকার) একটা কথাও বলেননি। আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, বন্ধু দেশ, তাহলে সীমান্তে বন্ধুরা গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করে কেন। এই বিষয়গুলির জবাব দিতে হবে। আপনারা (সরকার) আত্মরক্ষার্থে যেসব কথা বলেন, এসব কথা বলে জনগণকে বোকা বানাতে পারবেন না।

খালেদা জিয়াকে কেন বন্দী করে রেখেছেন, সরকারের কাছে প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, কোনো সমস্যা যদি না থাকে তাহলে মুক্তি দেন। সেদিকে তো আপনারা যাচ্ছেন না। আমরা এ-ও বলেছি, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা শুধুমাত্র চাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের ব্যবস্থা করেন। সেই নির্বাচনে যারা আসবে তাদেরকে আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব।  

ক্ষমতাসীন সরকারের দুর্নীতির প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ, পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ আরও অনেকে আছেন। এরা সবাই শেখ হাসিনার প্রোডাক্ট। এই দুর্নীতিবাজদের আড়তদার শেখ হাসিনা। তাকে সরাতে হবে। তা না হলে দেশকে রক্ষা করা যাবে না।  

গত শুক্রবার দিবাগত রাতে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ও জীবনরক্ষাকারী ঔষধ চেয়ে ইউনাইটেড হাসপাতালের সহযোগিতা চাইলেও হাসপাতালের কর্তৃপক্ষ তা অস্বীকৃতি জানায়। এ প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মৃত্যুর শঙ্কা থাকলেও এ হাসপাতাল এবং তাদের কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নেব না। এটাই আমার প্রতিবাদ।’  

আবদুল আউয়াল মিন্টু বলেন, যে হাসপাতাল এ ধরনের গড়িহিত কাজ করেছে, সেই হাসপাতালের আমিও একজন পরিচালক। আমি আগামী বোর্ড মিটিংয়ে এর জবাবদিহিতা চাইব, এর প্রটেস্ট করব।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম