ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোটা আন্দোলন,আবারও সড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি

(২ বছর আগে) ৬ জুলাই ২০২৪, শনিবার, ২:৫৩ অপরাহ্ন

banglahour

সরকারি ১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী সড়কে অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বেলা  এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেয় তারা।

এসময় অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন মুক্তিযোদ্ধা সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহাবুদ্দিন। তিনি বলেন আমি চাই কোটা বাতিল আন্দোলন সফল হোক।কারণ আমি নিজেও বিসিএসের প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমি কোটা ধারী হওয়ার কারণে একই প্রস্তুতি নিয়েও আরেকজন আমার থেকে পিছিয়ে পড়বে।


অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে চার-দফা দাবি জানান  রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান। তাদের দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে ও কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে, ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে ও পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


বিক্ষোভকালে 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', দেশটা নয়রে পাকিস্তান, কোটার হোক অবসান,  'মেধাবীদের কান্না, আর না আর না', 'কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে 'কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'মেধাবীদের যাচাই কর, কোটাা পদ্ধতি বাতিল কর', '১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকার',৫২ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে এক সাথে', 'মেধা না কোটা, মেধা মেধা'সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম