ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোটা সংস্কার আন্দোলন;রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি

(২ বছর আগে) ৮ জুলাই ২০২৪, সোমবার, ৩:৪১ অপরাহ্ন

banglahour

বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভারের নীচে রেলপথের উপরে অবস্থান নেয় তারা। এর আগে, সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হয় তারা। সেখান থেকে মিছিলসহ গিয়ে রেলপথে অবস্থান নেয়।

এসময় তারা এক দফা দাবি জানান। তাদের দাবিটি হলো- সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

সরেজমিনে দেখা যায়, কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী। এ সময়  'কোটা না মেধা, মেধা মেধা', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান', 'কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', '১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আবার', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠায় নাই', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে'সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান তারা।

সার্বিক বিষয়ে, কোটা সংস্কার আন্দোলন,   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আজকে আমরা রেললাইন অপরাধ করেছি। আমাাদের লাগাতারে কর্মসূচি চলবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে।

এর আগে,গতকাল  (৮ জুলাই) বিকেলে সাংস্কৃতিক প্রতিবাদ সভা থেকে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম