ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিষ্টি জান্নাত কে নিয়ে নানা গুঞ্জন ও বিতর্কের সৃষ্টি

বিনোদন |

(২ বছর আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৫:১০ অপরাহ্ন

banglahour

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।  তবে কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন তার থেকে বিয়ে ও নানা মুখরোচক খবরে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।  

এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।  

সম্প্রতি সংবাদ সম্মেলনে সব বিতর্ক ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রীমিষ্টি জান্নাত বলেন, ‘ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে। তবে হঠাৎ করে শক্রও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু ছিল তবে ভাইরাল হওয়ার পরে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ক্লিনিকে ভুল চিকিৎসা হয় এমন প্রমাণ করার জন্য কিছু মানুষকে  রোগী সাজিয়ে পাঠানো হচ্ছে। আর তাদের দিয়ে বলানো হচ্ছে যে. আমি এখানে কোনো চিকিৎসা দিতে পারি না। অথচ সেখানে চিকিৎসা দিয়ে থাকেন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। ’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুপার স্টার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম