ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কক্ষে কক্ষে গিয়ে প্রচারপত্র বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ জুলাই ২০২৪, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

banglahour


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কক্ষে কক্ষে গিয়ে প্রচারপত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাতে সংগঠনটির শীর্ষ নেতারা এই প্রচারপত্র বিতরণ করেন।

কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারে নিজেদের আন্তরিকতার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখার অনুরোধ করেছেন ছাত্রলীগ নেতারা।

 

গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর ক্যাম্পেইন’ শীর্ষক কর্মসূচি শুরু করার কথা জানায় সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি চাকরিতে কোটা বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাব সংগ্রহ, বিভিন্ন তথ্য–উপাত্তসংবলিত প্রচারপত্র বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় গ্রহণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মসূচি পরিহার করার জন্য প্রচার।

পরে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে যান কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা। এ ছাড়া ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও গতকাল রাতে হলে হলে গেছেন।

গতকাল রাত ১১টার দিকে হলে হলে যাওয়া শুরু করেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। হলের কক্ষে কক্ষে গিয়ে তাঁরা ‘সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের উদ্দেশ্যে ছাত্রলীগের আহ্বান’ শীর্ষক প্রচারপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। এই কর্মসূচি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯