ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বগুড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা আহত চার

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার বেলা একটায় শহরের সাতমাথা-বনানী সড়কে তাঁরা বিক্ষোভ করেন।

বিক্ষোভের একপর্যায়ে সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মার খাওয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ছাত্রলীগকে ধাওয়া করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধাওয়া খেয়ে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। সেখানেও চড়াও হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পালিয়ে যান ছাত্রলীগের কর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা শহরের উপকণ্ঠ বনানী মোড়ে পর্যটন মোটেলের সামনে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯