ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ মেট্রোরেলের ভেতরেও

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১০:৫৫ পূর্বাহ্ন

banglahour

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পরেছে মেট্রোরেলের ভেতরেও। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশনে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলা ট্রিবিউনকে বলেন, ফার্মগেট থেকে ছাত্রলীগের একটি দল খামারবাড়ি অভিমুখে স্লোগান নিয়ে যেতে থাকে। এমন সময় খামারবাড়ি মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি জমায়েত দেখলে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। লাঠি নিয়ে ধাওয়া দিলে আন্দোলনকারীরা দৌড়ে মেট্রোরেলের স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। 

সেখানেও ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে আন্দোলনকারীদের পেটাতে থাকে। এক সময় তারা পেইড জোনে প্রবেশ করে আন্দোলনকারীদের পেটায়। এসময় উপস্থিত মেট্রোরেল পুলিশের সদস্যরা ছাত্রলীগ কর্মীদের থামাতে স্টেশন থেকে তাদের নামিয়ে দেয়।

ঘটনার সময় উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেন জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর এফপিবিএন’র একটি টিম স্টেশনে মোতায়েন করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানায় মেট্রোরেল পুলিশ। এসময় স্টেশনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্টেশন ইনচার্জ জাকারিয়া হাসান শুভ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯