ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চলাচল করছে না দূরপাল্লার যানবাহন

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৬ অপরাহ্ন

banglahour

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করছে না। স্থানীয় যানবাহন কিছুটা চলাচল করলেও মহাসড়ক ফাঁকা রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হওয়ার আশঙ্কা থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সীতাকুণ্ড থানা-পুলিশ। সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবির সদস্যরা টহল দিতে শুরু করেন।

সকাল ৯টায় সরেজমিন দেখা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অনেকটা ফাঁকা। কিছু সিএনজিচালিত অটোরিকশা ও লোকাল মিনিবাস চলাচল করতে দেখা গেছে। চট্টগ্রামমুখী লেনে ১৫ থেকে ২০ মিনিট পরপর দূরপাল্লার দু–একটা যানবাহন চোখে পড়ে। ঢাকামুখী লেনে দূরপাল্লার যানবাহন একেবারেই চলাচল করতে দেখা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, অন্য হরতাল–অবরোধে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলাচল করতে দেখা যায়। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে রপ্তানির পণ্য বহনকারী যানবাহন ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যাচ্ছে না। চট্টগ্রাম থেকেও কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে আসছে না।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম