ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আলোচনার মাধ্যমে সমাধান মিলবে- অধ্যাপক ডঃ আরেফিন সিদ্দিক

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫১ অপরাহ্ন

banglahour

কোটা সংস্কারের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা আলোচনা শুরু করলে একটা সমাধান বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী ব্রিফ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আরেফিন সিদ্দিক বলেন, কোটা সংস্কারের দাবি যৌক্তিক। আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। ১৯৭২ সাল থেকেই এদেশে কোটার প্রচলন রয়েছে। পৃথিবীর বহু দেশে কোটা ব্যবস্থা আছে। তবে ওইসব দেশে কোটাপদ্ধতির সংস্কারও হয়েছে। বাংলাদেশেও কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে এদেশে ৫৬ শতাংশ কোটার ব্যবস্থা রয়েছে। এটা পুনর্মূল্যায়ন জরুরি। কোটার একটা যৌক্তিক হার নির্ধারণ করতে হবে এবং পাঁচ বছর পর পর সেটি মূল্যায়ন করতে হবে। তবেই বৈষম্য দূর হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মেধাবীদের সঠিক মূল্যায়ন হবে। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম