ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদানি দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে প্রচুর দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে কুয়েত। তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। এ সময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯