ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দু'বারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয়

জাতীয় | মোহাম্মদ মনিরুল ইসলাম

(২ বছর আগে) ৩১ আগস্ট ২০২৪, শনিবার, ৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ৭টি ইসলামি দল। তার মধ্যে অন্যতম দাবি হলো- ‘দুবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয়’।

আজ শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

মামুনুল হক সাংবাদিকদের বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং ইসলামবিরোধী কোনো আইন যেন না আসে। সবশেষ দুবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।

আন্দোলনের সব হত্যাকাণ্ড প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে দাবি জানিয়ে মাওলানা আরও বলেন, কালবিলম্ব না করে আন্দোলনের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি করি এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবি জানায়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম