ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০ ঘন্টা পর চালু হল ঢামেকের জরুরি বিভাগ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৮:৫২ অপরাহ্ন

banglahour

চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির কারণে ১০ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সেবা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, আমরা হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি এখন। এখানে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি। জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। সেই কারণে রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢামেক হাসপাতালের জরুরি সেবা বন্ধ ছিল।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯