ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমান আযমী সংবাদ সম্মেলন আজ

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

banglahour

দীর্ঘ আট বছর পর ‘আয়নাঘরের’ বন্দিদশা থেকে মুক্ত হওয়া সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী সংবাদ সম্মেলন করবেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর এ কয়দিন তিনি চিকিৎসাসেবা নিচ্ছিলেন। বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন। এরপরই সংবাদ সম্মেলনে কথা বলার সিদ্ধান্ত জানান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারা প্রত্যেকেই বলেছেন, এত দিন তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছিল।

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী নিজ বাসায় ফেরেন ৬ আগস্ট ভোরে। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আবদুল্লাহিল আমান আযমীর ফেরার কথা জানায়।

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমী নিখোঁজ হন। তখন পরিবার দাবি করে, তাকে গুম করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম