ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শুক্রবারও চলবে মেট্রোরেল

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১:২৪ অপরাহ্ন

banglahour

মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার থেকে শুক্রবারও চলবে মেট্রো। খুব দ্রুত এটা কার্যকর করা হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমটিএসল থেকে বলা হয়েছে, শুক্রবারের মেট্রো চলাচল নিয়ে এখনো ঘোষণা হয়নি। উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

আরও বলা হয়েছে, এর মধ্যেই স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে।

বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম