রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফরহাদ মজহার বলেছেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটময়। এই সময়ে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার উল্লেখ করেন, বিএনপি কেন নীরবতা পালন করছে তার কোনো যুক্তি তিনি খুঁজে পান না। তিনি বলেন, "এটার কোনো সাংবিধানিক কিংবা রাজনৈতিক যুক্তি নেই। আমরা আশা করবো, বিএনপি দায়িত্বশীলভাবে কথা বলবেন।"
বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, "সেনাপ্রধানের সমর্থনের কারণে এই সরকার এখনো টিকে আছে। সেনাপ্রধান যদি সমর্থন না করেন তাহলে সরকার মুহূর্তেই পতন ঘটবে। আমরা সেনাসমর্থিত উপদেষ্টা সরকার চাই না, সৈনিকরাও তা চায় না। সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলেই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে।"
তিনি আরও বলেন, "নির্বাচন আমাদের সমস্যার সমাধান নয়। নির্বাচন অবশ্যই চাই, তবে তার আগে একটি নতুন খসড়া তৈরি করতে হবে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেটি নিয়ে আলোচনা করতে হবে।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
